© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোলে ৩০ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

শেয়ার করুন:
বেনাপোলে ৩০ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

প্রতীকী ছবি

district-correspondent
০২:৪৯ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২০

বেনাপোলে ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা।

বেনাপোলে ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা।

শনিবার দুপুরে বেনাপোল বাজার থেকে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বড় আচড়া গ্রামের রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪) এবং একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে ওমর ফারুক রনি (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির কামন্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় বেনাপোলের বড় আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ইকবাল ও রনি নামে দুই যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে তিন কেজি। জব্দ করা সোনার মূল্য প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা।

তিনি আরও বলেন, বিজিবির জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান দীর্ঘদিন ধরে তারা স্বর্ণ চোরাচালান কাজে নিয়োজিত। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন