ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর টয়লেটে মিলল ব্যবসায়ীর লাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার ১৯ দিন পর পরিত্যক্ত টয়লেট থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হেলাল উদ্দিন (৩৬)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার রাজীবপুর ইউনিয়নের রাধাবল্লভপুর গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হেলাল উদ্দিন উচাখিলা বাজারে ব্যবসা করতেন। গত ১৯ জানুয়ারি উচাখিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও হেলালের সন্ধান পাননি। এ ঘটনায় হেলালের স্ত্রী মাজেদা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক দিন পর হেলালের ভগ্নিপতি দুলাল মিয়ার মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা চাওয়া হয়। টাকা জোগাড়ের পর হেলালের পরিবারের পক্ষ থেকে কথিত অপহরণকারীর ফোন নম্বরে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ময়মনসিংহ র‌্যাব-১৪ কে ঘটনাটি জানায় হেলালের পরিবার। পরে প্রযুক্তির সহায়তায় র‌্যাব একই গ্রামের আক্কাস ও আকাশ, কাঞ্চন, ফারুক, রিপন, খাইরুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে সিলেট থেকে উত্তম নামে এক যুবককে গ্রেপ্তার করে শুক্রবার রাত ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলালের লাশের সন্ধান দেন তিনি। পরে রাধাবল্লভপুর গ্রামের একটি পুরোনো টয়লেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, আটকের রাতেই উত্তমকে নিয়ে আমরা অভিযানে যাই। এ সময় উত্তমের দেয়া স্বীকারোক্তি মতে রাধাভল্লবপুর গ্রামের মৃত আব্দুল বারেকের বাড়ির পেছনের পরিত্যক্ত টয়লেট থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026