© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসমানীনগর ঝগড়া থামাতে গিয়ে খুন হলেন চাচী

শেয়ার করুন:
ওসমানীনগর ঝগড়া থামাতে গিয়ে খুন হলেন চাচী
own-reporter-sylhet
০৭:৫৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২০

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে এক নারী খুন হয়েছেন। তার নাম আরিফুন নেছা (৫০)। শনিবার বিকালে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে এক নারী খুন হয়েছেন। তার নাম আরিফুন নেছা (৫০)।

শনিবার বিকালে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুন নেছা ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বাথরুমের টাংকি মেরামত নিয়ে ওই গ্রামের আবুল মিয়ার ছেলে ইমন মিয়া ও তার চাচা আব্দুর রহিমের ছেলে আজিজুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করতে গেলে দেবরের ছেলেদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন আরিফুন নেছা। এ সময় ধারালো অস্ত্রের আঘাত লাগলে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, নিহত বৃদ্ধার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে ঝগড়া থামাতে গিয়ে নাকি পারিবারিক বিরোধে খুনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন