© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল শিশুর

শেয়ার করুন:
ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল শিশুর
own-reporter-jhenaidah
০৮:৪৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২০

ঝিনাইদহ সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধুর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আছিয়া খাতুন। শনিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর নতুনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধুর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আছিয়া খাতুন।

শনিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর নতুনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া একই উপজেলার খাজুরা গ্রামের আছির উদ্দিনের মেয়ে। সে কালা লক্ষ্মীপুর গ্রামের নানা ইনছান আলীর বাড়িতে থাকতো।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, হাটগোপালপুর থেকে ইটবোঝাই একটি আলমসাধু ঝিনাইদহ শহরের দিকে আসছিল। পথে লক্ষ্মীপুর নতুনবাড়ী এলাকায় আলমসাধুটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন