© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূর্বধলায় ১৪৪ ধারা জারি

শেয়ার করুন:
পূর্বধলায় ১৪৪ ধারা জারি
district-correspondent
০৯:০৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২০

নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় একই স্থানে একই সময়ে দুইটি ইসলামী সভা ডাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় একই স্থানে একই সময়ে দুইটি ইসলামী সভা ডাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত এ নির্দেশ বলবৎ রাখার নির্দেশ দিয়েছেন পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম।

পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে পূর্বধলা উপজেলা সদরের ২ নং ওয়ার্ডে হিড়িভিটা গ্রামে এই আদেশ জারি হয়।

নোটিশে উল্লেখ করা হয় যে, হিড়িভিটা মফিজিয়া তালিমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও হিড়িভিটা জামে মসজিদের উদ্যোগে পরস্পর ১০০ গজ দূরত্বে দুটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এজন্য আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত সকল সভা সেমিনার বন্ধ রাখার নির্দেশ দিয়ে পুলিশি টহল দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন