চরফ্যাশনে মায়ের চিকিৎসার টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

ভোলার চরফ্যাশনের দুর্গম চরে ট্রলারের মধ্যে ২২ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার ভোরে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের নারিকেল বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ আইচা ৬ নম্বর ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউসুফ হাসান সর্দার (২১), ৫ নম্বর ওয়ার্ডের হাকিম সিকদারের ছেলে সোহেল রানা সিকদার (২০), চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহমেদ সিকদার (২২), চর কচ্ছপিয়ার আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার (৩৫) ও একই এলাকার ইসমাইল ফকিরের ছেলে রিপন ফকির (২০)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের চরফ্যাশন কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, শনিবার রাতে কোস্টগার্ডের একটি দল টহল দিচ্ছিল। এ সময় কুকরী-মুকরি এলাকায় একটি স্টিলের ট্রলারে সন্দেহ হলে সেখানে অভিযান চালায়। তখন ট্রলারের মধ্যে কোস্টগার্ডকে দেখে পাঁচ যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেন ওই তরুণী। এ সময় কোস্টগার্ড পাঁচজনকে আটক করে। সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, এ ঘটনায় ওই তরুণী একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আটকদের দুপুরে চরফ্যাশন আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গত কয়েকমাস ধরে সোহেল নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মায়ের চিকিৎসার জন্য ওই তরুণী প্রেমিক সোহেলের কাছে কিছু টাকা চাইলে দক্ষিণ আইচায় আসতে বলে। পরে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ট্রলারে কুকরি-মুকরি নারকেল বাগানে নিয়ে ধর্ষণ করেন সোহেলসহ তার সহযোগীরা। পরে বুড়াগৌড়া এলাকায় নিয়েও ধর্ষণ করা হয়।

নির্যাতিত ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026