© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৃহবধূ ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ আটক

শেয়ার করুন:
গৃহবধূ ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ আটক
district-correspondent
০৬:২৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২০

রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া স্বামীর খোঁজে দিশেহারা ছিলেন এক গৃহবধূ। এমন অবস্থায় স্বামীকে খুঁজে দেয়ার আশ্বাসে ওই গৃহবধূকে ধর্ষণ করে কথিত ভন্ড কবিরাজ কুদ্দুস। অভিযুক্ত কুদ্দুস যশোরের চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা।

রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া স্বামীর খোঁজে দিশেহারা ছিলেন এক গৃহবধূ। এমন অবস্থায় স্বামীকে খুঁজে দেয়ার আশ্বাসে ওই গৃহবধূকে ধর্ষণ করে কথিত ভণ্ড কবিরাজ কুদ্দুস। অভিযুক্ত কুদ্দুস যশোরের চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কুদ্দুসকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বগা গ্রাম থেকে আটক করে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত কুদ্দুস মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজি করত। এক গৃহবধূ তার হারিয়ে যাওয়া স্বামীর খোঁজে কুদ্দুস কবিরাজের কাছে যান। ওই সময় ভণ্ড কবিরাজ গৃহবধূকে কৌশলে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা কুদ্দুসকে আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন