মোহনগঞ্জে বাথরুমে দলিল লেখকের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে বাথরুম থেকে এক দলিল লেখকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহজাহান সিদ্দিকী (৪৮)। সোমবার পুরে পৌর শহরের সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জে বাথরুম থেকে এক দলিল লেখকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহজাহান সিদ্দিকী (৪৮)।
সোমবার পুরে পৌর শহরের সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
সোনালী ব্যাংকের মোহনগঞ্জ শাখার ম্যানেজার জিন্নুরাইন উম্মে রিফাত বলেন, সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পাবই গ্রামের দলিল লেখক শাহজাহান সিদ্দিকী সোনালী ব্যাংকে দলিল চালানের টাকা জমা দিতে আসেন। প্রকৃতির ডাকে তিনি ওই ব্যাংকের বাথরুমে যান। পরে বাইরে থেকে কে বা কারা বাথরুমের দরজা বন্ধ করে দেন। তার আসতে দেরি দেখে সহযোগী ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানাই আমি। পরে বাথরুমের দরজা ভেঙে শাহজাহান সিদ্দিকীর মরদেহ উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষ।
মোহনগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুবীর সরকার বলেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি শওকত আলী বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংকের বাথরুমে মৃত্যু হয়েছে দলিল লেখক শাহজাহান সিদ্দিকীর।
টাইমস/এইচইউ