চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতৃত্বে মোক্তার-জিয়াউদ্দিন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা। 

আইনজীবী সমিতি নির্বাচনে সম্পাদকীয় ৯টি ও নির্বাহী সদস্যের ১০টিসহ মোট ১৯ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।

সভাপতি পদে ১৫১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মুহাম্মদ এনামুল হক পেয়েছেন ১৩৭২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৬০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন একই প্যানেলের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আবদুস সাত্তার সারোয়ার পেয়েছেন ১১৯৭ ভোট। 

আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ থেকে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৫ পদে নির্বাচিতরা হলেন- মনিরুল আলম চৌধুরী অর্থ সম্পাদক এবং ইমরুল হক মেনন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন। এছাড়া সদস্য হয়েছেন শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী ও রবিউল আলম।

বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে সাবেদুর রহমান, সহ-সভাপতি পদে আলী আশরাফ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে কবির হোসাইন, পাঠাগার সম্পাদক পদে আলী আকবর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রুনা কাশেম নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন- রিদুয়ানুল করিম, তানজিনা আক্তার, মেজবাহ উদ্দিন, ওমর ফারুক, নাজমুল ইসলাম, মঞ্জুর হোসাইন ও তাপসী তহুরা।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ৪ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৭০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026