© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুল ব্যাগে গাঁজা : যুবক আটক

শেয়ার করুন:
স্কুল ব্যাগে গাঁজা : যুবক আটক
district-correspondent
০৭:২৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

স্কুল ব্যাগে বই, খাতা-কলম থাকাই সাভাবিক। কিন্তু কুষ্টিয়ায় এক যুবকের কাছে থাকা স্কুলব্যাগে পাওয়া গেছে গাঁজা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ওই যুবককে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ আটক করেছে।

স্কুল ব্যাগে বই, খাতা-কলম থাকাই স্বাভাবিক। কিন্তু কুষ্টিয়ায় এক যুবকের কাছে থাকা স্কুল ব্যাগে পাওয়া গেছে গাঁজা। মঙ্গলবার ওই যুবককে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ আটক করেছে।

আটক যুবকের নাম হাবিবুর রহমান হাবিব। তিনি চুয়াডাঙ্গা জেলার রেলপাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার এসআই গৌতম কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে পুলিশ।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন