© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহ ব্যবসা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহ ব্যবসা
own-reporter-narayanganj
০৮:৫৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদাত হোসেন। এর আগে সোমবার গভীর রাতে ফতুল্লার ধর্মগঞ্জের পাকাপুল এলাকার নিলুফার দ্বিতীয় তলা ভবনের নিচতলা ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ধর্মগঞ্জের ভিতর পাকাপুল এলাকার নিলুফার বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের স্ত্রী ডলি বেগম (৩৬), ফতুল্লার বিসিক কলাবাগান এলাকার পান্নার বাড়ির ভাড়াটিয়া রাজ্জাক মিয়ার মেয়ে মুন্নী (২২), ধর্মগঞ্জ মাওলাবাজার এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হকের মেয়ে হাসনা (২৩) ও ধর্মগঞ্জ কুট্টির বাড়ির ভাড়াটিয়া মৃত চান মিয়ার ছেলে আল-আমিন (৩৩)।

শাহাদাত হোসেন জানান, ডলি বেগম ফতুল্লার ধর্মগঞ্জের পাকাপুল এলাকার নিলুফার দ্বিতীয় তলা ভবনের নিচতলা ফ্ল্যাট ভাড়া নিয়ে তরুণীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছিলেন। তার বাসায় বিভিন্ন বয়সী লোকের দিন-রাত আনাগোনা ছিল। অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ডলির ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ওই ফ্ল্যাট থেকে ডলিসহ চারজনকে আটক করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন