বগুড়ার পোড়াদহ মেলায় ৭২ কেজি ওজনের বাঘাইড়

বগুড়ার গাবতলী উপজেলার বিখ্যাত পোড়াদহ মেলায় উঠেছে ৭২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড়। বিক্রেতা মাছটির দাম হাঁকিয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া ৫২ কেজি ওজনের আরেকটি বাঘাইড়ের দাম হাঁকা হয়েছে ৮৩ হাজার টাকা।

বুধবার বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার প্রথম দিনেই সবার নজর কেড়েছে এই মাছ।

জানা গেছে, মাছ দুইটির মালিকের নাম বিপ্লব। তিনি সারিয়াকান্দির যমুনা নদীতে ধরা পড়া ৭২ ও ৫২ কেজি ওজনের দুইটি বাঘাইড় মাছ এ মেলায় বিক্রি করতে এনেছেন। বিশাল আকারের এ মাছ দু’টি দেখতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতা সাধারণের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। মেলায় এসে ক্যামেরায় মাছের ছবি ধারণ করছেন তারা।

বিক্রেতা প্রতি কেজি ১ হাজার ৮শ টাকা হিসাবে ৭২ কেজির মাছটির দাম হাঁকিয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা। দুপুর পর্যন্ত এই মাছটি সর্বোচ্চ ৭৯ হাজার টাকা দাম হয়েছে।

অন্যদিকে ৫২ কেজির মাছটি ৪৮ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন কয়েকজন ক্রেতা। কিন্তু বিক্রেতা বিপ্লব ৮৩ হাজার টাকার কমে মাছটি বিক্রি করবেন না।

বিক্রেতা বিপ্লব জানান, তিনি প্রতিবছর এ মেলায় বড় বড় মাছ নিয়ে আসেন। এখানে বড় আকারের মাছ বেশি বিক্রি হয়। ক্রেতারা দামাদামি করলেও তারা বড় আকারের মাছ কিনতেই বেশি পছন্দ করেন। তাই এবারও তিনি বড় মাছ এ মেলায় উঠিয়েছেন। এর মধ্যে তার দুইটি হলো বাঘাইড় মাছ, যা এ মেলার সবচেয়ে বড় মাছ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026