© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শার্শায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

শেয়ার করুন:
শার্শায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত
district-correspondent
০৫:৪৪ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২০

যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। তার নাম জিম (৮)।

যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। তার নাম জিম (৮)।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিম শার্শা উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় মাটি বহনকারী দ্রুত গতির একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দেয়। এতে জিম মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ওসি আতাউর রহমান জানান, আটক ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন