© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরছে চট্টগ্রামে আটকে পড়া ১৭ চীনা নাবিক  

শেয়ার করুন:
দেশে ফিরছে চট্টগ্রামে আটকে পড়া ১৭ চীনা নাবিক   
own-reporter-chattogram
০৬:৪৯ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে পাঁচদিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন ১৭ চীনা নাবিক।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে পাঁচদিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন ১৭ চীনা নাবিক।

বুধবার সকাল ১০টার দিকে তাদের মাইক্রোবাসে করে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ সাগর উপকূল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। সেখান থেকে বিমানযোগে তারা থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সড়কপথে নিজ দেশ চীনে যাবেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ২০ জানুয়ারি ইউনি হারভেস্ট নামে নয় হাজার মেট্রিক টন ওজনের একটি স্ক্র্যাপ জাহাজ চীনের উইফং বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। জাহাজটি শনিবার বিকালে উপজেলার লালবেগ শিপব্রেকিং ইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙা কারখানায় ভেড়ান ওই ১৭ চীনা নাবিক। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে জাহাজটিতে থাকা চীনাদের নিচে নামতে দেয়া হয়নি। এরপর থেকে চীনা নাবিকেরা স্ক্র্যাপ জাহাজটিতে অবস্থান করছিলেন।

লালবেগ শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম আবদুল্লাহ জানান, চীনের ১৭ নাবিক পাঁচদিন ধরে আমাদের জাহাজে ছিল, করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেয়া হয়নি।

তিনি বলেন, ডাক্তারি পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। নাবিকদের কারখানা থেকে মাইক্রোবাসে করে শাহ আমানত বিমানবন্দরে পাঠানো হয়েছে। একটি বিমানে করে প্রথমে ব্যাংকক যাবেন তারা। এরপর চীনে পৌঁছাবেন।

ইউএনও মিল্টন রায় বলেন, কারখানা কর্তৃপক্ষ নাবিকদের চীনের উদ্দেশে ফেরত পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে। দূতাবাসের মাধ্যমে অনুমতি পাওয়ার পর তাদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন