বাস উল্টে খাদে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস উল্টে ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হাটহাজারী উপজেলার মইন্ন্যা পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় পড়া বিআরটিসির বাসটি হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়। দুই উপজেলার শিক্ষার্থীর সংগঠন হাটহাজারী-ফটিকছড়ি স্টুডেন্ট ফোরাম- ‘নববাক’-এর উদ্যোগে চলে বাসটি।

‘নববাক’- এর যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, সকালে বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। হাটহাজারী উপজেলার সরকার হাটের চেয়ারম্যানঘাটা মইন্ন্যা পুকুর পাড় এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে। অন্য একটি বাসকে জায়গা দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জলা জায়গায় উল্টে পড়লে অন্তত ২৮ জন শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- শাহাদাৎ হোসেন, নাইমা সুলতানা, রকিবুল হাসান, ইয়াসিন, সমিরুল, মিরাজ, রায়হান, নাফিয়া, মো. হাসান, ফারহান আলম, শাকিব, নিপা, রাহুল, নুসরাত সুলতান, আরিফ, তামিম, শাহরিয়ার, আরাফাত, আরিফ, রকিবুল হাসান, রাসেল, নাইমা সুলতানা। আহতরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

আহতদের মধ্যে ১২ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান জানান, আহতদের মধ্যে থেকে ১২ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত ১২ জনের মধ্যে দুইজনকে ২৬ নম্বর, একজনকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং অন্যদের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026