© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রীর

শেয়ার করুন:
খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রীর

প্রতীকী ছবি

own-reporter-khulna
০৫:৩১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২০

খুলনায় ট্রাকের চাপায় এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। তার নাম এনামুল কবির (৫০)। বৃহস্পতিবার ভোরে মহানগরীর লবনচোরার দারোগার লিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল নগরীর মোক্তার হোসেন সড়কের বাসিন্দা।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লবনচোরা থানার ওসি আব্দুল খায়ের বলেন, রূপসা সেতুর দিক থেকে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ এলাকায় একটি ট্রাক এনামুল কবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন