ডাক্তারের বিরুদ্ধে ভিডিও ধারণ করে রোগীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে তিন বছর ধরে এক রোগীকে ধর্ষণ করে আসছিলেন এক চিকিৎসক। ধর্ষণের শিকার ওই রোগী এখন অন্তঃসত্ত্বা। অভিযুক্ত ডা. আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার। এছাড়া ওই ডাক্তার জেনারেল কলোরেস্টাল, ল্যাপারোস্কপিক ও প্লাস্টিক সার্জন এবং বার্ন বিশেষজ্ঞ।

জানা গেছে, এ বিষয়ে ভিকটিম রোগী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচার না পেয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই’কে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারী থাইরয়েড সমস্যা নিয়ে ২০১৭ সালের ৩১ জুলাই ডা. আমিনুল ইসলামের খানপুরের চেম্বারে যান। ওই বছরই ২০ আগস্ট ডা. আমিনুলের কাছে গেলে তিনি পরীক্ষা নিরীক্ষার কথা বলে চেম্বারের বেডে ওই রোগীকে শুইয়ে চেতনানাশক ইনজেকশন দেন। এসময় রোগী অচেতন হয়ে গেলে ডা. আমিনুল তাকে ধর্ষণ করে।

পরে ওই নারীর চেতনা ফিরলে তিনি চিৎকার করলে ডাক্তার ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন। এরপর প্রতি সপ্তাহে ডা. আমিনুল তার চেম্বারে ওই নারীকে আসতে বলেন। এই ঘটনার পর ওই নারীকে ফোন দিয়ে ভয় দেখাতে থাকে।

এরপর ডা. আমিনুল তার পিয়নকে পাঠিয়ে ওই নারীর স্বামীর কাছে খবর দেয় যে, তার স্ত্রীর কিছু রিপোর্ট করতে হবে। পরে স্বামীর জোরাজুরিতে বোনকে সঙ্গে নিয়ে ডা. আমিনুলের চেম্বারে যান ওই নারী। এসময় ডা. আমিনুল তাকে আবারও ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ওই নারীর স্বামী এ ঘটনা বুঝতে পেরে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে ডা. আমিনুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মে দিবসে টলিউডে মহামুখোমুখি? রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026