গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এত কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর, শ্রীপুর ও জৈনাবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার ওসি মো. আলমীগর ভূঁইয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়; কভার্ডভানটিও কাত হয়ে পড়ে যায়। এ ঘটনায় বাসের দুই যাত্রী নিহত এবং ২৭ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে মাওনা হাইওয়ে থানার এসআই আইয়ুব হাসান জানান, সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এক বৃদ্ধ (৭০) মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

অন্যদিকে মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, সকাল পৌনে ৮টার দিকে গিলাবেড়াইদ এলাকায় ২০ বছর বয়সী এক যুবক মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026