চট্টগ্রামে বাসি খাবার বিক্রির দায়ে দুই রেস্তোরাঁকে জরিমানা  

চট্টগ্রাম নগরীতে ভেজাল ও বাসি খাবার বিক্রির দায়ে দুই রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নগরের চৌমুহনী ও বাদামতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই রেস্তোরাঁকে জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এছাড়া অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান এবং সিএমপির সদস্যরা অংশ নেন।

জরিমানা করা দুই রেস্তোরাঁ হচ্ছে- বীর বাঙালি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস এবং আয়োজন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। এদের মধ্যে বীর বাঙালিকে ১৫ হাজার এবং আয়োজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, দুই রেস্তোরাঁয় ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় নোংরা পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার আইনে বীর বাঙালি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস মালিককে ১৫ হাজার এবং আয়োজন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026