চট্টগ্রামে ট্রাফিক বক্সে বিস্ফোরণে ২ পুলিশ দগ্ধ

চট্টগ্রাম নগরীর একটি ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। তারা হলেন- সার্জেন্ট মো. আরাফাত ও এএসআই মো. আলাউদ্দিন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পথচারীও আহত হয়েছেন।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, হঠাৎ বিস্ফোরণে পুলিশ বক্সের ইলেকট্রিক সুইচ বোর্ড পুড়ে যায়। সেখানে দায়িত্বরত দুজন পুলিশ সদস্য এ সময় আহত হন। তাদের দুজনকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ জানিয়েছে, তাদের মধ্যে আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমির জানান, নওশাদ (৮), জাহিদ (২৮) ও আকন (২৬) নামে তিন পথচারীও ওই ঘটনায় ‘সামান্য আহত’ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জানা গেছে, বিস্ফোরণে ট্রাফিক বক্সটির চারপাশে কাচের জানালা ভেঙে গেছে। ছাদেরও ক্ষতি হয়েছে। বক্সের নিচে থাকা লোহার পাতগুলো এলোমেলো।

ঘটনাস্থলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম সাংবাদিকদের বলেন, প্রথমে আমরা মনে করেছিলাম বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে মনে হচ্ছে বিস্ফোরণ। এটি পুলিশ বক্সের ভেতর কে বা কারা রেখে গিয়েছিল, ধারণা করা হচ্ছে। ছুড়ে মারা হয়নি। ঢাকায় পুলিশ বক্সে হামলার ঘটনার সঙ্গে এটির মিল রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার Feb 04, 2026
img
নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন Feb 04, 2026
img
প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026