© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৩১২ প্রবাসী

শেয়ার করুন:
কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৩১২ প্রবাসী

প্রতীকী ছবি

own-reporter-cumilla
০৭:১১ পিএম | ১৮ মার্চ, ২০২০

কুমিল্লার ১৭ উপজেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৩১২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা ৩১২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। ২৪ জন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের মধ্যে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যেকোন প্রবাসী দেশে ফেরার পর স্বাস্থ্য বিভাগ থেকে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়টি প্রশাসন দেখাশোনা করছেন। এ ছাড়া সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এ কর্মকর্তা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হয়নি। ১৫ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন