© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরীপুরে রেললাইনের পাশে মিলল শিশুর মরদেহ

শেয়ার করুন:
গৌরীপুরে রেললাইনের পাশে মিলল শিশুর মরদেহ

ছবি সংগৃহীত

own-reporter-mymensingh
০৩:৪০ পিএম | ১৯ মার্চ, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় আনুমানিক আড়াই বছর বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় আনুমানিক আড়াই বছর বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীপুর-ভৈরব রেলপথের পৌর শহরের ২নং রেলক্রসিং এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ভোরে পুরান কাপড়ে মুড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, রেললাইন থেকে প্রায় ১৪ ফুট দূরত্বে পৌর শহরের বাড়িওয়ালাপাড়া থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর পরিচয় জানা যায়নি। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মৃত বাচ্চাটিকেই কোনো পরিবার এখানে ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন