করোনা: রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ  

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাজশাহী বাস মালিক সমিতি ও জেলা মোটরশ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলছে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, রাজশাহীকে করোনাভাইরাসমুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হয়। তাই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে রাজশাহীর জেলাগুলোর সঙ্গে সীমিত সংখ্যায় বাস চলাচল করছে।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, করোনা ভাইরাসের প্রভাবে এরই মধ্যে মানুষের চলাচল কমে গেছে। এতে বাসের যাত্রী কম হচ্ছে। তেলের টাকাও উঠছে না। ভাইরাসের আতঙ্কে বাসের লোকজনও কাজ করতে চাচ্ছেন না। যাত্রীদের মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। এ দু'টি বিষয় বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের পর মহানগরীর শিরোইলে ঢাকা বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে রাজশাহী-ঢাকা রুটসহ দূরপাল্লার কোনো ছেড়ে যাচ্ছে না। কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে তারা ট্রেনের টিকিটের জন্য রেলওয়ে স্টেশনে ভীড় করছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026