আতঙ্কের মধ্যেই তিন আসনে ভোটগ্রহণ শুরু

নভেল করোনাভাইরাসের সংক্রমণে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এরই মধ্যে সারাবিশ্বে প্রায় দুই লাখ ৭২ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ২৯৯ জনের। এ নিয়ে বাংলাদেশেও আতঙ্ক বিরাজ করছে। ফলে গণজমায়েত হয় এমন প্রায় সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে। তবুও আতঙ্কের মধ্যেই শনিবার ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকা-১০ আসনে ইভিএমে এবং বাকি দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি অনেক কম।

ঢাকা-১০ আসনটিতে এবার মোট ভোটার তিন লাখ ২১ হাজার ২৭৫ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির মো. শাহজাহান, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের আব্দুর রহীম।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে মোট ভোটার চার লাখ আট হাজার ৭৪ জন। এ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মইনুল রাব্বী চৌধুরী এবং জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি।

বাগেরহাট-৪ (মোড়রগঞ্জ ও শরণখোলা) আসনে মোট ভোটার দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টি থেকে সাজন কুমার মিস্ত্রী।

এর আগে, শুক্রবার সকাল থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জামাদি তুলে দেয়া হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা কর্মীসহ ভোটগ্রহণ কর্মকর্তারা।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026