© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম সিটিসহ দুই আসনের উপনির্বাচন স্থগিত

শেয়ার করুন:
চট্টগ্রাম সিটিসহ দুই আসনের উপনির্বাচন স্থগিত
own-reporter
০৩:১৭ পিএম | ২১ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রকোপের কারণে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

করোনাভাইরাসের প্রকোপের কারণে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

২৯ মার্চ চট্টগ্রাম সিটি, দুই আসনে উপনির্বাচন ছাড়াও কিছু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমস /এইচইউ

মন্তব্য করুন