© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোলে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ একজন আটক

শেয়ার করুন:
বেনাপোলে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ একজন আটক
district-correspondent
০৩:৪৪ পিএম | ২১ মার্চ, ২০২০

বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তার নাম জসিম উদ্দিন (৩০)।

বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তার নাম জসিম উদ্দিন (৩০)।

শনিবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি হুন্ডির বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি গোপনে বাহদুরপুর মাঠে অবস্থান নেয়। এ সময় এক যুবককে ধান্যখোলা মাঠ থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক লাখ বিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর হয়েছে। জব্দকৃত ডলারের মূল্য এক কোটি এক লাখ টাকা।

টাইমস /এইচইউ

মন্তব্য করুন