© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে আবাসিক হোটেল থেকে আটক ১২ তরুণ-তরুণী

শেয়ার করুন:
সিলেটে আবাসিক হোটেল থেকে আটক ১২ তরুণ-তরুণী

ছবি সংগৃহীত

own-reporter-sylhet
০৪:০৬ পিএম | ২১ মার্চ, ২০২০

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় একটি আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন তরুণী ও সাতজন তরুণ।

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় একটি আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন তরুণী ও সাতজন তরুণ।

শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইলের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলি এলাকার হোটেল তিতাস থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

টাইমস /এইচইউ

মন্তব্য করুন