© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: নেত্রকোনায় ৭২৬ প্রবাসীর খোঁজে পুলিশ

শেয়ার করুন:
করোনা: নেত্রকোনায় ৭২৬ প্রবাসীর খোঁজে পুলিশ

প্রতীকী ছবি

district-correspondent
০৭:২৫ পিএম | ২১ মার্চ, ২০২০

নেত্রকোনা জেলায় বিভিন্ন দেশ থেকে ৮০৭ প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ৭২৬ জনের কোনো খোঁজ পাচ্ছে না প্রশাসন। তারা নিজেদের তথ্য গোপন করে ঘুরে বেড়াচ্ছেন।

নেত্রকোনা জেলায় বিভিন্ন দেশ থেকে ৮০৭ প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ৭২৬ জনের কোনো খোঁজ পাচ্ছে না প্রশাসন। তারা নিজেদের তথ্য গোপন করে পালিয়ে বেড়াচ্ছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইমিগ্রেশন থেকে নেত্রকোনা জেলা পুলিশের স্পেশাল শাখায় নেত্রকোনায় বিদেশফেরত মোট ৮০৭ জনের তালিকা আসে। তারা চীন, ইতালি, সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। তালিকায় নেত্রকোনা সদরে ২১৮ জন, পূর্বধলায় ১০১ জন, দূর্গাপুর ৮৪ জন, কলমাকান্দা ৪৯ জন, বারহাট্টায় ৩৪ জন, মোহনগঞ্জে ৮৩ জন, কেন্দুয়ায় ৯৫ জন, আটপাড়ায় ৬২ জন, মদনে ৫৮ জন ও খালিয়াজুরীতে ২৩ জন প্রবাসী রয়েছেন।

বিদেশফেরতদের মধ্যে মাত্র ৮১ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। বাকিদের খোঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যাদেরকে পাওয়া গেছে তাদের মধ্যেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। এরমধ্যে কয়েকজনকে জরিমানাও করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, মোট ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়েছে। বাকিগুলোর খোঁজ করা হচ্ছে।

 

টাইমস /এইচইউ

মন্তব্য করুন