গোদাগাড়ীতে পদ্মার চরে মিলল যুবকের লাশ
০৩:৩৯ পিএম | ২২ মার্চ, ২০২০
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মার চর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম (৩২)। রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার পোলাডাংগা গাইনাপাড়া কোদালকাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে।
রোববার সকালে উপজেলার মাটিকাটা নেওয়ান পাড়ার সামনে পদ্মার চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নৃত্যপদ দাস বলেন, সকালে স্থানীয়রা রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করে ঘটনাটি জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
টাইমস/এইচইউ