সেনবাগে শিশু হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার  

নোয়াখালীর সেনবাগের ডুমুরুয়া ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় পায়ের নিচে পদদলিত হয়ে আরিফুল ইসলাম (৮) নামে এক শিশু নিহতের ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ  ‍ুমুরুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জিরুয়া গ্রামের আব্দুস সাত্তার ভলির ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জানা গেছে, শনিবার বিকালে সেনবাগ থেকে ছেড়ে যাওয়া সার ভর্তি একটি ট্রাক ডুমুরুয়া ইউপির হরিণকাটা পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সেলিমের চা দোকানের ভিতরে ঢুকে পড়ে। এতে চা দোকানদার সেলিম আহত হন। খবর পেয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও তার লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে থাকা সার লুট করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে শিশু আরিফুল ইসলাম পদদলিত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন জানান, ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026