© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: গণপরিবহন, লোকাল ট্রেন, লঞ্চ বন্ধ

শেয়ার করুন:
করোনা: গণপরিবহন, লোকাল ট্রেন, লঞ্চ বন্ধ

ছবি সংগৃহীত

own-reporter
০২:২৭ পিএম | ২৪ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সারা দেশে ছুটি ঘোষণার পর এবার সড়কপথে গণপরিবহণ, নৌপথে লঞ্চ এবং রেলপথে মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সারা দেশে ছুটি ঘোষণার পর এবার সড়কপথে গণপরিবহণ, নৌপথে লঞ্চ এবং রেলপথে মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে সব গণপরিবহন ‘লকডাউন করার’ সিদ্ধান্ত হয়েছে। তবে ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ- এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়েও মঙ্গলবার থেকে সব ধরনের মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বলেন, আজ থেকে মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ আছে সব ধরনের টিকেট বিক্রি। কাল থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এদিকে মঙ্গলবার থেকেই সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ-এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পন্টুনে আজ যতগুলি লঞ্চ ভিড়ে রয়েছে, সেগুলো ছাড়ার পরে এ আদেশ কার্যকর হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন