চীন থেকে চিকিৎসা সরঞ্জাম আসছে কাল
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে উপহার হিসেবে চিকিৎসা সরঞ্জাম দিতে চেয়েছিল চীন। সেই উপহারের প্রথম চালান আগামীকাল বৃহস্পতিবার দেশে আসছে। চীন থেকে ছেড়ে আসা একটি বিশেষ বিমানে এসব সরঞ্জাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবে।

ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
ফেসবুকের ওই পোস্টে চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চীন সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুত ১০ হাজার মেডিকেল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বৃহস্পতিবার ঢাকায় পৌছবে। এই চালানে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১০ হাজার টেস্ট কিট ও ১ হাজার থার্মোমিটারও রয়েছে।
প্রসঙ্গত, ১৭ মার্চ ঢাকাস্থ চীনা দূতাবাস মহামারী করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার উপহার দেয়ার কথা বাংলাদেশ সরকারকে জানায়।
টাইমস/এসএন