© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে কলাক্ষেতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার  

শেয়ার করুন:
ঝিনাইদহে কলাক্ষেতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার   

প্রতীকী ছবি

own-reporter-jhenaidah
০২:২৩ পিএম | ২৬ মার্চ, ২০২০

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুই যুবক হলো- উপজেলার সড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) ও সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান রাকিব (১৯)।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, বুধবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই ছাত্রী। এসময় আগে থেকে লুকিয়ে থাকা তিনজন মেয়েটিকে তুলে পাশের কলাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা সবদুল হোসেন মন্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এছাড়া ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন