© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় আক্রান্ত মোট ৪৪, সুস্থ ১১

শেয়ার করুন:
দেশে করোনায় আক্রান্ত মোট ৪৪, সুস্থ ১১

ফাইল ছবি

own-reporter
০৪:০৫ পিএম | ২৬ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৪ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৪ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দুইজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

করোনায় আরও একজনের মৃত্যু : নতুন আক্রান্ত ৬

টাইমস/এইচইউ

মন্তব্য করুন