© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোরহানউদ্দিনে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

শেয়ার করুন:
বোরহানউদ্দিনে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
district-correspondent
০৪:৩৪ পিএম | ২৬ মার্চ, ২০২০

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন যাত্রী।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন যাত্রী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্দেরপুল এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামীম (২৫)। শামীম একই উপজেলার চকডোস গ্রামের পলাশের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা লালমোহনের দিকে যাচ্ছিল। পথে বৈদ্দেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোটির ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রী শামীম নিহত হন এবং আহত হয়েছে পাঁচজন।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন