© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: চট্টগ্রামে সাতজনের নমুনা পরীক্ষা

শেয়ার করুন:
করোনা: চট্টগ্রামে সাতজনের নমুনা পরীক্ষা
own-reporter-chattogram
০৫:৪৫ পিএম | ২৬ মার্চ, ২০২০

করোনাভাইরাস শনাক্তের কিট আসার পর সংগ্রহ করা সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনাভাইরাস শনাক্তের কিট আসার পর সংগ্রহ করা সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছেন ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রিপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক ডা. মো. আবুল হাসান।

তিনি বলেন, বুধবার কিট আসার পর থেকে এই পর্যন্ত ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার ফলাফল সন্ধ্যায় প্রকাশ করা হবে।

এর আগে বুধবার দুপুরে চট্টগ্রামে কিট আসার বিষয়টি নিশ্চিত করেন ডা. এম এ হাসান চৌধুরী। তবে কী পরিমাণ কিট এসেছে তা জানাতে পারেননি তিনি।

এর আগে করোনা শনাক্তে চট্টগ্রাম থেকে মোট ১৫ জনের নমুনা ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন