© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় ১২৬ নমুনা পরীক্ষা

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় ১২৬ নমুনা পরীক্ষা
own-reporter
০৬:৫৬ পিএম | ২৬ মার্চ, ২০২০

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এই নমুনাগুলোর মধ্যে ৫ জনের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে ৯২০ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এই ৬০ জনের মধ্যে মারা গেছেন ৫ জন, সুস্থ হয়েছেন ১১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এই নমুনাগুলোর মধ্যে ৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে ৯২০ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন। এই ৪৪ জনের মধ্যে মারা গেছেন ৫ জন, সুস্থ হয়েছেন ১১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, "যে ৫ জন আমরা নতুন রোগী পেয়েছি তার মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিন জন আমাদের আগেই চিহ্নিত রোগীর সাথে সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে। একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত আমরা কার কাছ থেকে কার মাধ্যমে তার মধ্যে এই সংক্রমণ হয়েছে সে তথ্যটি আমাদের মাঝে এখনো আসেনি। আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।"

তিনি বলেন," যে পাঁচজন রোগী হয়েছেন সবাই পুরুষ। তাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে দুজন। ৪১-৫০ বছরের মধ্যে দুজন। আর একজনের বয়স ৬০ বছরের বেশি। এদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে।"

 

টাইমস/আরএম/টিএইচ

মন্তব্য করুন