© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ২০০ জন

শেয়ার করুন:
সিলেটে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ২০০ জন
own-reporter-sylhet
০৭:২৭ পিএম | ২৬ মার্চ, ২০২০

সিলেটে হোম কোয়ারেন্টাইনের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেলেন ২০০ জন। অপরদিকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে যোগ হলেন আরও ১৩৭ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোয়ারেন্টাইনে থাকার ১৪ দিনের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় বিগত ২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছেন ২০০ জন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি।

সিলেটে হোম কোয়ারেন্টাইনের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেলেন ২০০ জন। অপরদিকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে যোগ হলেন আরও ১৩৭ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকার ১৪ দিনের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় বিগত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২০০ জন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি।

আনিসুর রহমান আরও বলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় হিসাব রাখা শুরু করে ১০ মার্চ থেকে। এখন পর্যন্ত সিলেট বিভাগে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে আছেন ১৫৯৭ জন। নতুনদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ৫০ জন ও মৌলভীবাজারের ২১জন। আর পুরাতনদের মধ্যে কোয়ারেন্টাইনে আছেন সিলেটে ৭৩১ জন, সুনামগঞ্জের ২২৯ জন, হবিগঞ্জে ৪৭৩ জন এবং মৌলভীবাজারের ১৬৪ জন। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশিরভাগই প্রবাসফেরত ও তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।

 

টাইমস/আরএ/এইচইউ

মন্তব্য করুন