© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় প্রবেশ ও ঢাকা ছাড়তে দেয়া হবে না: পুলিশ

শেয়ার করুন:
ঢাকায় প্রবেশ ও ঢাকা ছাড়তে দেয়া হবে না: পুলিশ
own-reporter
০৭:৪৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে আসা মানুষেও ওপর কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত মানুষের ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে আসা রোধ করবে তারা। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ওপর কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মানুষের ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে যাওয়া রোধ করবে তারা। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের এআইজি সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেয়া হবে না। বাংলাদেশ পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য এ কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যেকোনও জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ঢাকা থেকে কোনো মানুষ যেন বাইরে যেতে না পারে এবং বাইরের কেউ যেন ঢাকায় প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।

কিন্তু শনিবার আকস্মিকভাবে রাজধানী ও আশেপাশের পোশাক কারখানা চালুর ঘোষণার পর রাজধানীমুখি সড়ক মহাসড়কে পোশাক শ্রমিকদের ঢল নামে। এতে রাজধানীতে লাখ লাখ পোশাক শ্রমিকের মাঝে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে শনিবার দিবাগত রাতে পোশাক কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করা হয়।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন