মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ

মহামারী করোনাভাইরাস ধীরে ধীরে কঠিন রূপ নিচ্ছে বাংলাদেশে। গত তিন দিনে দ্বিগুণ হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে মুসল্লিদের ঘরে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মসজিদে জামাতে নামাজ আদায় করবেন। কোনো মুসল্লি মসজিদে গিয়ে জামাতে শরিক হতে পারবেন না। কারণ দেশে এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হার ব্যাপকভাবে বেড়ে গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা মানুষকে সচেতন করুন। আপনারা সবাইকে ঘরে নামাজ আদায় করতে বলুন। কারণ দেশে এখন আপদকালীন সময় চলছে। এসময় বৃহৎ স্বার্থে সবাই নিজ নিজ ঘরে নামাজ আদায় করুন।

অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য সকল ধর্মাবলম্বীরা আপনারা নিজ নিজ উপাসনালয়ে জমায়েত না করে বাড়িতে প্রার্থনা করুন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কেউ ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানেও সমবেত হবেন না।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026