© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
নেত্রকোনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

district-correspondent
০৬:১৯ পিএম | ১৭ মে, ২০২০

নেত্রকোনার মদন উপজেলায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন (১৮)। রোববার দুপুরে মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নের বাশরী দক্ষিণ পাড়া এলাকায় ঘরে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন ওই এলাকার রিপন মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন সকালে বাড়ির সামনের হাওরে ধান কাটতে যায়। দুপুরে ধান কাটা শেষে বাড়ি এসে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তোফাজ্জলকে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদন থানার ওসি মো. রমিজুল হক।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন