© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: কুমিল্লায় নতুন করে আক্রান্ত ১৭, একজনের মৃত্যু

শেয়ার করুন:
করোনা: কুমিল্লায় নতুন করে আক্রান্ত ১৭, একজনের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-cumilla
০৭:৩৫ পিএম | ১৭ মে, ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে জেলার আদর্শ সদরে ১ জন মারা গেছেন। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে জেলার আদর্শ সদরে ১ জন মারা গেছেন। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২ জন, আদর্শ সদরে ১ জন, মুরাদনগরে ৪ জন, হোমনায় ১ জন, তিতাসে ১ জন, চান্দিনায় ১ জন, দাউদকান্দি ১ জন ও দেবিদ্বারে ৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৯৮৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৫৮৪ জনের। এরমধ্যে মোট ২৮২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ১২ জন এবং সুস্থ হয়েছেন মোট ৪৯ জন।

জেলায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে দুজন, দেবীদ্বারে ১০৯, মুরাদনগরে ৩৭, লাকসামে ১৫, চান্দিনায় ১৪, তিতাসে ১২, বরুড়ায় ১০, সিটি করপোরেশনে ২১, দাউদকান্দিতে ১২, বুড়িচংয়ে ৯, মনোহরগঞ্জে ছয়জন, নাঙ্গলকোটে সাতজন, সদর দক্ষিণে তিনজন, ব্রাহ্মণপাড়ায় সাতজন, হোমনায় পাঁচজন, আদর্শ সদরে ছয়জন, মেঘনায় দুজন, লালমাইয়ে তিনজন ও চৌদ্দগ্রামে দুজন রয়েছেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন