পড়াশোনার টানে বইখাতা নিতে এসে প্রাণ গেল ছাত্রীর

লকডাউনের মাঝে বন্ধ মেস থেকে বই-খাতাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসে লাশ হয়ে ফিরলেন অর্পিতা সাহা। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রী ছিলেন। রোববার সকালে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাপায় প্রাণ গেছে অর্পিতার। ওই একই দুর্ঘটনায় নিহত হয়েছেন অটোরিকশার আরেক যাত্রী শেরপুর উপজেলার শেরুয়া কানাইকান্দো গ্রামের সুলতান আহমেদের স্ত্রী নীলা পারভিনেরও।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, সকাল সোয়া ৯টার দিকে উপজেলার শেরুয়া কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় ট্রাকগামী একটি ট্রাক বগুড়ার দিকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, ট্রাক চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নীলা পারভিন নিহত হন। আহত হন ভেতরে থাকা তিন যাত্রী।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে নিকটবর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে শজিমেক হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসকরা অর্পিতা সাহাকে মৃত ঘোষণা করেন।

নিহত কলেজ ছাত্রী অর্পিতা সাহা বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের অদূরে সেউজগাড়ি পালপাড়া এলাকায় ‘ইসলাম মঞ্জিল’ নামে একটি মেসে থেকে পড়ালেখা করতেন। করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৯ মার্চ মেস বন্ধ ঘোষণার পর সব শিক্ষার্থী বাড়ি চলে যান।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ Feb 02, 2026
img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026