© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: খুলনা মেডিকেলের ল্যাবে আরও ২৬ জন শনাক্ত

শেয়ার করুন:
করোনা: খুলনা মেডিকেলের ল্যাবে আরও ২৬ জন শনাক্ত
own-reporter-khulna
০৯:৫০ পিএম | ১৭ মে, ২০২০

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ‌্যে খুলনায় একজন, বাগেরহাটে‌র কচুয়ার মৃত ১ জন‌ের নমুনায়, সাতক্ষীরার আশাশু‌নির একজন ও দেবহাটার ২৩ জনের করোনা শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের ল্যাবে রোববার ১৭৭টি নমুনার পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে খুলনার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। বাকিগুলো অন্য জেলার। আক্রান্তদের মধ্যে খুলনার সদ্য নিয়োগপ্রাপ্ত এক নার্স, বাগেরহাটের কচুয়ার মৃত এক ব্যক্তি, সাতক্ষীরার আশাশুনি উপজেলার একজন ও দেবহাটার ২৩ জন রয়েছেন।

সবশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগে করোনাভাইরাসে ৩১৫ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন