© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ টাইমসের সাংবাদিক নাবিলের চাচার মৃত্যু

শেয়ার করুন:
বাংলাদেশ টাইমসের সাংবাদিক নাবিলের চাচার মৃত্যু
own-reporter
০৩:০৬ পিএম | ১৮ মে, ২০২০

বাংলাদেশ টাইমসের সাংবাদিক নাবিল জাহাঙ্গীরের চাচা রফিকুল ইসলাম আফজাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

বাংলাদেশ টাইমসের সাংবাদিক নাবিল জাহাঙ্গীরের চাচা রফিকুল আলম আফজাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

সোমবার বেলা পৌনে ১২ টায় নেত্রকোনা শহরের সাতপাই কালিবাড়ি এলাকায় তিনি মারা যান। রফিকুল আলম জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ডেসটিনির সাবেক জেলা প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের যুগীনৌগা গ্রামে।

নাবিল জাহাঙ্গীর জানান, তার চাচা রফিকুল আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করে তিনি মারা যান। এর আগে গত এপ্রিল মাসে একবার স্ট্রোক করে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, সোমবার বাদ মাগরিব নেত্রকোনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শহরের পুরাতন করবস্থানে তার দাফন হবে।

রফিকুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস পরিবার। তারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন