© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় মাহফিল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ!

শেয়ার করুন:
নেত্রকোনায় মাহফিল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ!
own-reporter
০৪:২৫ পিএম | ১৮ মে, ২০২০

নেত্রকোনার কলমাকান্দায় ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মাহফিল থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করা হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মাহফিল থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের দায়ে শহর আলীকে আসামী করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

রোববার বিকালে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত শহর আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জবেদ আলী'র ছেলে।

নির্যাতিতার বাবা বলেন, কিছুদিন আগে শহর আলীর বাড়িতে মাহফিলের অনুষ্ঠান চলছিল। আমার মেয়ে তখন তাদের বাড়িতে যায়। পরে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে শহর আলী। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে শহর আলী দ্রুত পালিয়ে যায়। আমি ঘরে ঢুকলে মেয়ে কান্নাকাটি করে আমাকে জানায় শহর আলী ধর্ষণ করেছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশী ও পুলিশকে জানাই। আমার মেয়ের উপর নির্যাতনকারী শহর আলীর বিচারের দাবী জানাই।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন