যশোরে আইসোলেশনে নারীর মৃত্যু
যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে ৫০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মৃত নারী শার্শা উপজেলার শিয়ালকোনা গ্রামের বাসিন্দা।
আরিফ আহমেদ জানান, জেলার শার্শা উপজেলার শিয়ালকোনা গ্রামের বাসিন্দা ওই নারী (৫০) গত ১৭ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মহিলা পেইং ওয়ার্ডে ভর্তি হন। এ সময় শারীরিক অবস্থা পর্যবেক্ষণে করোনা উপসর্গ দেখা দেয়ায় তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। একই সাথে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
টাইমস/এইচইউ