এবারের আরটিভি’র বর্ষসেরা হাফেজ মামনুন সাঈদ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ‘আলোকিত কোরআন আরটিভি- ২০২০’ প্রতিযোগিতায় বর্ষসেরা হয়েছে হাফেজ মামনুন সাঈদ (১২)।

২২ রমজান এ ধারাবাহিক হিফজ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় দুই হাজার হাফেজ অংশ নেন।

মোহাম্মত হেদায়াত উল্লাহ’র পরিচালনায় এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফিজ মুফতি অলিউর রহমান খান, আবুধাবির ধর্ম মন্ত্রণালয় মসজিদের খতিব হাফিজ মাওলানা মনিরুল ইসলাম, কাতার আল জাজিরা টিভি সেন্টার মসজিদের খতিব ইসহাক মোহাম্মদ আলী লাহোরী এবং ঢাকা বিশ্ববিদ্যলয়ের আরবী বিভাগের প্রফেসর আনাস খান। এছাড়া অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরাবিক ডিপার্টমেন্টর এসিসটেন্ট প্রফেসর ড. মোহাম্মদ রফিকুর রহমান, খতিব বাউতুল ওয়াদুদ জামে মসজিদ মুফতি মাওলানা মুজিবুর রহমান ফরাজী ও মাওলানা সাদিকুর রহমান আজহারী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা হাফেজ মামনুন সাঈদ ঢাকার যাত্রাবাড়ীতে তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাদারাই গ্রামে। তার বাবা মুফতি মাওলানা আবু সাঈদ ও মা ইমরানা আক্তার। সে বাবা-মার ৫ম সন্তান।

মামনুন সাঈদের বাবা জাপানের টোকিওতে ইসলামিক সেন্টারে দায়িত্বরত। তার বড় দুই ভাইও কোরানে হাফেজ। তার দাদা অধ্যক্ষ মরহুম মাওলানা আব্দুল বারী ও তার চাচা অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026
img
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১ Feb 03, 2026
img
কয়েক ঘণ্টা পার হতে না হতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ Feb 03, 2026
img
কূটনীতিকদের জুলাই জাদুঘর পরিদর্শন Feb 03, 2026
img
না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা Feb 03, 2026