© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

শেয়ার করুন:
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
district-correspondent
১০:০৩ পিএম | ১৯ মে, ২০২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাকিয়ার শেখ (৩৮)। মঙ্গলবার দুপুরে উপজেলার রুপাপাত এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাকিয়ার শেখ (৩৮)। মঙ্গলবার দুপুরে উপজেলার রুপাপাত এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালমারীর থানার ওসি আমিনুর রহমান বলেন, ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাকিয়ার শেখ ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন