© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে পিকআপের ধাক্কায় দুই কৃষক নিহত

শেয়ার করুন:
রংপুরে পিকআপের ধাক্কায় দুই কৃষক নিহত

প্রতীকী ছবি

own-reporter-rangpur
০৫:১৮ পিএম | ২০ মে, ২০২০

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপের ধাক্কায় দুই কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামকস্থানে এ ঘটনা ঘটে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপের ধাক্কায় দুই কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকেরা হলেন- উপজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মুকুল মিয়া (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে নিহত দুই কৃষক উপজেলা সদরে আসছিলেন। তাদের বহনকারী অটোভ্যানটি গড়ের মাথা এলাকার মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকআপ যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন